২২ই জুলাই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা ও অপরাধ দমনে ডিএসবি (District Special Branch) কর্মকর্তা ও সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেছেন, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন ।
আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অগ্রিম তথ্য সংগ্রহের ওপর বিশেষ জোর দেন। পুলিশ সুপার তাঁর নির্দেশনায়, পার্বত্য জেলার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ডিএসবি-র প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং অপরাধ দমনে অন্যান্য ইউনিটের সাথে দ্রুত তথ্য আদান-প্রদানের তাগিদ দেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ডিএসবি-র মাঠ পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।










