লোড হচ্ছে...
কলারোয়ায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ - Daily Crime Report

কলারোয়ায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

July 30, 2026 10:20 AM

কৃষি ডেস্কঃ সাতক্ষীরা জেলার কলারোয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে খরিপ মৌসুমে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা্ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ, মাস্টার মনিরুজ্জামানসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বক্তারা বলেন, কৃষকদের মধ্যে উন্নত মানের সবজিবীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে উপজেলার দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সবজিবীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment