লোড হচ্ছে...
নওগাঁ সীমান্তে ১৬ বিজিবির উদ্যোগে ২৭ যুবককে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ। - Daily Crime Report

নওগাঁ সীমান্তে ১৬ বিজিবির উদ্যোগে ২৭ যুবককে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ।

August 9, 2026 11:29 AM

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর উদ্যোগে সাপাহারের আইহাই ইউনিয়নের সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ০১ মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ শুরু হয়েছে।০৯ আগস্ট ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২৭ জন কর্মপ্রত্যাশী যুবক অংশগ্রহণ করেছে।প্রশিক্ষণে মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত ও রক্ষণাবেক্ষণের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হবে।সীমান্তবর্তী যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলে চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment