লোড হচ্ছে...
‎গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত - Daily Crime Report

‎গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

October 27, 2026 5:32 AM


‎গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ, ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা ২৬ অক্টোবর রোজ সোমবার লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেলের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎
‎সংগঠনের সভাপতি আব্দুল আহাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহান, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক -বোরহান উদ্দিন, রঞ্জন বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক – আখতারুজ্জামান, শাকের আহমদ, জুনেদ আহমদ; অর্থ সম্পাদক – মাহফুজুর রহমান শাকিল,প্রচার সম্পাদক – আবুল হোসেন রনি,ক্রীড়া সম্পাদক -এনামুল হক, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক -রিপন আহমদ রাহাত।
‎
‎এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক আহমদ , ইকবাল আহমদ, আমিরুল ইসলাম ,জিল্লুর রহমান ,কামরুল হাসান, তাওহীদ সোহান, সাহাদাত, সুলতান আহমদ সহ প্রমুখ।
‎
‎এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ইউকে তে স্হায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ায় কামরুল হাসান কে ফুল দিয়ে বরণ করা হয়।।
‎
‎সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। গোয়াইনঘাটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে সবাই গুরুত্বারোপ করেন।
‎
‎সভায় সংগঠনের চলমান কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় ।।
‎

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment