লোড হচ্ছে...
নবীগঞ্জে সরকারি জমির ১৪-১৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ - Daily Crime Report

নবীগঞ্জে সরকারি জমির ১৪-১৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ

November 12, 2026 8:40 AM

​মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বখশিপুর এলাকায় শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি ভূমি থেকে গত (১০নভেম্বর) মঙ্গলবার সকালে ১৪-১৫টি মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শাখাবরাক নদীর তীরবর্তী সরকারি জমিতে রেন্টি, আকাশী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ১৪-১৫টি বড় আকারের মূল্যবান গাছ ছিল।
এই গাছগুলো সরকারি সম্পত্তির অংশ হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা নদীর তীর সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।
​অভিযোগ উঠেছে, বখশিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন অবৈধভাবে এসব সরকারি গাছ কেটে নিয়ে গেছেন। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০, হাজার টাকা।​এভাবে সরকারি সম্পত্তি অবৈধভাবে কেটে নেওয়ায় একদিকে যেমন সরকারের আর্থিক ক্ষতিসাধন হয়েছে, অন্যদিকে নদীর তীরবর্তী গাছ ধ্বংস হওয়ায় তীর ভাঙন ও মাটি ক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
এতে পরিবেশের ভারসাম্য নষ্ট এবং প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
​এলাকাবাসীর মতে সরকারি সম্পত্তি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা অপরাধ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের শামিল। এ ধরনের কর্মকাণ্ড রোধে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত) নিবাহী কর্মকর্তা অনিরুদ্ধ দেব রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ওই এলাকার তহসিলদারকে ঘটনাস্থল পরিদর্শনের বলা হয়েছে,তিনি পরিদর্শন করে, ঘর তুলা বন্ধ করে দিয়েছেন,এবং কাটা গাছ গুলো সরকারি দায়িত্বে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment