নবীগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার অস্ত্রোপচার (অপারেশন) অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও আশঙ্কামুক্ত।দ্রুত সুস্থতা কামনায় ড. রেজা কিবরিয়া ও তার পরিবারের
পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সফল অস্ত্রপাচার সম্পন্ন দেশবাসীর দোয়া প্রার্থী
November 17, 2026 10:12 AM










