নবীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা উপজেলার বোয়ালজুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বোয়ালজুর গ্রামের মৃত সুরুজ উল্লাহর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি ওয়ারিশ মিয়া (৫৫) এবং তার দুই ছেলে রায়হান (১৯) ও এমরান মিয়া।
শুক্রবার রাতে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতার পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়ায় নবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
November 20, 2026 11:04 AM






