লোড হচ্ছে...
নবীগঞ্জে অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা - Daily Crime Report

নবীগঞ্জে অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা

November 25, 2026 5:12 AM


মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জে অভাবী সংসার ও পারিবারিক অসহায়ত্বে গলায় ফাঁস দিয়ে মো. ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
​নিহত মো. ইব্রাহিম নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মনেছ মিয়ার ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইব্রাহিম দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে থাকলেও বাবার ঠিকমতো খোঁজখবর বা দেখভাল করতেন না কেউ। স্থানীয়দের অভিযোগ, বাবাকে রেখে দুই ছেলে বাড়ি থেকে চলে যান। চরম আর্থিক সংকট ও একাকিত্বের কারণে মানসিকভাবে ভেঙে পড়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন জানান,
​এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment