লোড হচ্ছে...
আইনি জটিলতা ও পরিবেশ সংকটে সিলেটের পাথর কোয়ারি: স্থবিরতা কাটছে না ব্যবসায়ীদের - Daily Crime Report

আইনি জটিলতা ও পরিবেশ সংকটে সিলেটের পাথর কোয়ারি: স্থবিরতা কাটছে না ব্যবসায়ীদের

July 27, 2026 12:29 PM

আইনি জটিলতা ও পরিবেশ সংকটে সিলেটের পাথর কোয়ারি: স্থবিরতা কাটছে না ব্যবসায়ীদের

বিশেষ প্রতিনিধি, সিলেট

সিলেটের পর্যটন ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান উৎস জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি এবং লোভাছড়ার পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে স্থানীয় অর্থনীতি। পরিবেশগত বিপর্যয় রোধ ও হাই কোর্টের নিষেধাজ্ঞার কারণে পাথর উত্তোলন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন এই খাতের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক ও ব্যবসায়ী।

২০২০ সালে পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA) রক্ষায় সিলেটের সবকটি পাথর কোয়ারি থেকে ইজারা ও ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন নিষিদ্ধ করে সরকার। এরপর থেকে পাথর কোয়ারিগুলোতে নীরবতা নেমে আসে।

পাথর কেন্দ্রিক স্থানীয় ক্ষুদ্র ব্যবসা, পরিবহন সেক্টর এবং কাস্টমস রেভিনিউ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ৩ থেকে ৪ লাখ শ্রমিক কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছেন।

এদিকে দীর্ঘদিন ব্যবহার না থাকায় কোটি কোটি টাকা মূল্যের ক্রাশার মেশিন।

ব্যবসায়ীদের দাবি স্থানীয় পাথর ব্যবসায়ী ও মালিক সমিতি দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব ম্যানুয়াল (হাত দিয়ে) পদ্ধতিতে ইজারা চালুর দাবি জানিয়ে আসছে। সম্প্রতি আয়োজিত একাধিক মানববন্ধনে সিলেটের জেলা পাথর ব্যবসায়ী সমিতির নেতারা জানান:

যন্ত্রপাতি বা বোমা মেশিন ব্যবহার না করে শুধু সাধারণ হাত ও নৌকা দিয়ে পাথর তোলার অনুমতি দেওয়া হলে একদিকে পরিবেশ যেমন রক্ষা পাবে, অন্যদিকে বেকার শ্রমিকরাও তাদের রুটি-রুজির সন্ধান পাবেন।”

অন্যদিকে, পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, পাথর কোয়ারির অবাধ উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছিল। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র সিলেট চ্যাপ্টারের প্রতিনিধিরা জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পর্যটন সম্ভাবনা টিকিয়ে রাখতে কোয়ারিগুলো বন্ধ রাখার সিদ্ধান্তই যৌক্তিক।

সিলেট জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আদালত কর্তৃক নির্দেশিত বিধিনিষেধ অনুযায়ীই কোয়ারিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment