সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বালু উত্তোলনের নামে প্রকাশ্যে চলছে পাথর লুটের মহোৎসব। অভিযোগ রয়েছে, বিছনাকান্দি গ্রামের মাসুম, জয়নাল ও আফজলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বেপরোয়া ভাবে পাথর উত্তোলন ও পাচার করছে।
স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ও দিনের পর দিন এমন কর্মকাণ্ড চললেও গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের দৃশ্যমান কোনো কার্যকর অভিযান বা ব্যবস্থা চোখে পড়ছে না। এ কারণে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।










