লোড হচ্ছে...
গোয়াইনঘাটে ব্যবসায়ীকে জিম্মি করে চাঁ/দা আদায়ের অভিযোগ। - Daily Crime Report

গোয়াইনঘাটে ব্যবসায়ীকে জিম্মি করে চাঁ/দা আদায়ের অভিযোগ।

July 22, 2026 10:32 AM

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের টেক্স ও ভি.আই.ডাবলিউ. আমবাড়ী এলাকায় এক ব্যবসায়ীকে দীর্ঘ সময় আটকে রেখে অতিরিক্ত টাকা (চাঁদা) আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত টাকা চাওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তদের একজন জুতা হাতে নিয়ে ওই ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করেন। পরে উপস্থিত এক ব্যক্তির হস্তক্ষেপে তিনি রক্ষা পান।

ভুক্তভোগীর দাবি, ঘটনাটি জানাতে সদর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ, ইউপি সদস্য দেলোয়ার মেম্বার এবং ইজারাদার মদরিচ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Related Stories

Leave a Comment