ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী*দের হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা
৫ আগস্ট (বুধবার) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বুধবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী ছাত্রশিবিরের আহত নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের দেখতে যান।

সম্প্রতি ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা ও নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদের ওপর ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, এনডিএফ-এর সেক্রেটারি ডা. মাহমুদ হাসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত হাসপাতালে ভর্তি আহতদের একে একে কেবিনে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের স্বজনদের সান্ত্বনা দেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে তিনি দেখতে পান, অনেকের চোখে গুরুতর আঘাত লেগেছে, কারও চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অনেকের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। এসব ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি প্রত্যেক আহত ব্যক্তির যথাযথ ও উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।










