লোড হচ্ছে...
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক - Daily Crime Report

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক

September 8, 2026 2:53 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উদ্বোধনের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই দায়িত্বভার নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এদিন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে স্থানীয় সময় বিকেল ৩টায় তিনি অধিবেশনের উদ্বোধন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।

এর আগে, সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

তার এই দায়িত্ব নেওয়ার মাধ্যমে দীর্ঘ ৪ দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment