লোড হচ্ছে...
জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি কে ফুলের শুভেচ্ছা। - Daily Crime Report

জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি কে ফুলের শুভেচ্ছা।

July 20, 2026 9:39 AM

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ শাহ আলম স্বপন-কে বিদ্যালয়ের টিচার্স হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।

রবিবার (১৯ জুলাই) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক সাজান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ শাহ আলম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দির রহিম, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বখত, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি শুক্কুর আলী, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি আয়ুব আলী, ফখরুল ইসলাম ও আব্দুস শুক্কুর, জাফলং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান হেলোয়ার এবং গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাকিব আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ শাহ আলম স্বপন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিরাপদ ও আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তিনি নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 5 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment