লোড হচ্ছে...
তিন দেশ থেকে আমদানি হচ্ছে প্রায় পাঁচ লাখ টন সার - Daily Crime Report

তিন দেশ থেকে আমদানি হচ্ছে প্রায় পাঁচ লাখ টন সার

August 20, 2026 12:00 PM

কৃষি ডেস্কঃ দেশের কৃষি খাতের সার্বিক সারের চাহিদা মেটাতে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকে আরও ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই দিন অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইউরিয়া সার আমদানিসহ দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৪০ হাজার টন মিউরেট অব পটাশ আমদানি করবে।

রাশিয়া থেকে ৩৫ হাজার টন মিউরেট অব পটাশ আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৬৩ কোটি ৮২ লাখ টাকা। রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ) থেকে চলতি অর্থবছরের চতুর্থ লটে এ সার আমদানি করা হবে।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া আমদানি করবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment