লোড হচ্ছে...
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা, ১৩ মামলায় ২৬ হাজার টাকা অর্থদন্ড - Daily Crime Report

নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা, ১৩ মামলায় ২৬ হাজার টাকা অর্থদন্ড

October 28, 2026 3:50 PM

​মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ)
নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা, ফুটপাত দখল উচ্ছেদ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ​বুধবার বিকেলে শহরের ব্যস্ততম থানা পয়েন্ট ও গাজীরটেক পয়েন্ট মধ্য বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ​অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। ​অভিযানকালে পেট্রোলিয়াম আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, সড়ক পরিবহন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৩ টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের প্রশাসনিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ​অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment