মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ)
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার থেকে নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য দিলশাদ মিয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার রাতে গ্রেফতারকৃত দিলশাদ মিয়া নবীগঞ্জ উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। তার বাড়ি আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের কালা মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নবীগঞ্জে যুবলীগের সদস্য ও মেম্বার দিলশাদ গ্রেফতার
November 8, 2026 6:29 PM






