লোড হচ্ছে...
নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Daily Crime Report

নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

July 27, 2026 12:34 PM

নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সি জোন ইন্সপেক্টর নিঃ আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এসআই নিরস্ত্র মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল

২৭ জুলাই, ভোর রাত ০৪:৫০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউপিস্থ ৫ নং ক্যানেল সাকিনস্থ জনৈক কবির মিয়ার বাড়ীর সামনে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর হতে মোঃ সাকিব মোহাম্মদ হোবাইব, মোঃ রাশেদুল ইসলাম, এবং মোঃ নাইমুর রহমান, দের হেফাজত হতে সর্বমোট-৫০০ পাঁচশত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার ওজন মোট ৫০(পঞ্চাশ) গ্রামসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এর অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Related Stories

Leave a Comment