লোড হচ্ছে...
প্রাথমিক শিক্ষায় সমতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল ড্রেস হস্তান্তর। - Daily Crime Report

প্রাথমিক শিক্ষায় সমতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল ড্রেস হস্তান্তর।

August 10, 2026 1:07 PM

আজ ১০ আগষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বিটিএমএ কর্তৃক স্কুল ড্রেস হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সহায়ক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বিদ্যালয়ে একটি সমতাভিত্তিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় তুলে ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Related Stories

Leave a Comment