বিডি ক্রাইম রিপোর্ট ডেক্স.
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-এর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় ডা. জুবাইদা রহমান ট্র্যাজেডিতে আহত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের চিকিৎসাসেবার বিভিন্ন আলোকচিত্র পরিদর্শন করেন। পরে আহতদের চিকিৎসা ও সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।










