লোড হচ্ছে...
যশোরে তুলা চাষীদের বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ। - Daily Crime Report

যশোরে তুলা চাষীদের বিনামূল্যে উন্নত জাতের বীজ বিতরণ।

July 21, 2026 2:33 PM

যশোর জেলা, আজ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে তুলা উন্নয়ন বোর্ডের যশোর জোনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাদ্দীদ আল শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের কীটতত্ত্ববিদ ড. মো. তাসদিকুর রহমান এবং প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে অতিথিরা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত জাতের তুলা বীজ, সার ও কৃষি উপকরণ তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment