লোড হচ্ছে...
রাজশাহীতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত। - Daily Crime Report

রাজশাহীতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

August 2, 2026 5:55 PM

রাজশাহীতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

০২ আগস্ট রবিবার আজ রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার
মোহাম্মদ ফয়েজুল কবির এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ ।

মতবিনিময় সভায় মন্ত্রী রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য, সমস্যা, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে প্রদত্ত পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যৌক্তিক সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং আইনের নিরপেক্ষ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনারগণ, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণসহ রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment