গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৬) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা থানা এলাকায় রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফয়সল আহমদ (৩৪), পূর্ব আলীরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক, পিতা নিজাম উদ্দিন, গ্রাম খাগড়া, ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট এবং রেজাউল করিম রাব্বি ওরফে রেজুয়ান (১৬), পিতা কয়েছ আহমদ, গ্রাম জয়নগর, ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন, গোয়াইনঘাট, সিলেট।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।






