কৃষি ডেস্কঃ এলএসটিডি প্রকল্পের আওতায় ব্রি আঞ্চলিক কার্যালয়, কক্সবাজারের প্রযুক্তি গ্রাম পশ্চিম চাকমারকুলে আউশ-২০২৬ মওসুমের রাইস গার্ডেন, জাতের বপনকাল সর্বোত্তমীকরণ পরীক্ষণ, জার্মপ্লাজম মূল্যায়ন, স্থানভিত্তিক জাত অভিযোজন পরীক্ষণ এবং ধান উৎপাদন প্রযুক্তি মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন ও তথ্য সংগ্রহ করা হয়েছে।
উপকূলীয় কৃষি আজ শুধু একটি আঞ্চলিক বাস্তবতা নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার অন্যতম কৌশলগত ভিত্তি। তাই অঞ্চলভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আউশ মওসুমকে অধিক উৎপাদনশীল ও জলবায়ু-সহনশীল করে তোলার লক্ষ্যেই এলএসটিডি প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে দেশের বৈচিত্র্যময় কৃষি-পরিবেশকে কেন্দ্র করে পরিচালিত এ সমন্বিত গবেষণা উদ্যোগ কেবল নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জাতীয় খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিযোজন এবং টেকসই কৃষি উন্নয়নের দীর্ঘমেয়াদি ভিত্তি নির্মাণে একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে কাজ করছে।










