লোড হচ্ছে...
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে অর্থদণ্ড - Daily Crime Report

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে অর্থদণ্ড

August 4, 2026 4:15 PM

কৃষি ডেস্কঃ ভোলা জেলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে বিএডিসি নিবন্ধিত এক ডিলারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এ সময় বিএডিসি নিবন্ধিত সার ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেনকে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ সময় লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, থানা পুলিশের সদস্য এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনি

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment