লোড হচ্ছে...
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ - Daily Crime Report

সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

August 19, 2026 6:50 PM

সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

১৯ আগস্ট ২০২৬, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এর সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে Mr. Giuseppe Di Giovanni এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের প্রতিনিধি Ms. Francesca Cazan-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন (Illegal Migration) প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment