রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সংক্রান্ত বিশ্বনাথ উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

এর আগে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তাহসিনা রুশদীর লুনা বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্প্রসারণের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়।










