লোড হচ্ছে...
সিলেট পুরাতন কারাগারের জায়গায় পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত - Daily Crime Report

সিলেট পুরাতন কারাগারের জায়গায় পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত

September 17, 2026 12:55 PM

সিলেট পুরাতন কারাগারের জায়গায় পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে কারাগারের জায়গা সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেটের স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপি সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং মহাপরিদর্শক, কারা কর্নেল মো. মোস্তফা কামাল।

সভায় সিলেট পুরাতন কারাগারের জায়গা সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর এবং সেখানে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment