বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। এসএমপিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব পালন করেন।
কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলার সন্তান সারোয়ার মুর্শেদ শামীম পেশাগত দক্ষতা, সততা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক)’ অর্জন করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং আধুনিক পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।










