লোড হচ্ছে...
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত: - Daily Crime Report

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত:

July 21, 2026 3:37 PM

সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে নগরীর মোগলাবাজার থানাধীন সিলাম ইউ/পি, কলা বাগান বাজার এবং দক্ষিণ সুরমা থানাধীন ২৬ নং ওয়ার্ড ক্বীন ব্রিজের দক্ষিণ পাশের এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবারের সুখ-শান্তি, সমাজের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করে। তাই সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমই যথেষ্ট নয়; এর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সমন্বিত, দায়িত্বশীল ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একটি মাদকমুক্ত, নিরাপদ, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ শক্তিশালী করা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্য অর্জনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment