লোড হচ্ছে...
সুনামগঞ্জে পুলিশের হাতে শীর্ষ মাদক ডিলার সেলিম আটক - Daily Crime Report

সুনামগঞ্জে পুলিশের হাতে শীর্ষ মাদক ডিলার সেলিম আটক

August 2, 2026 6:19 PM

সুনামগঞ্জে পুলিশের হাতে শীর্ষ মাদক ডিলার সেলিম আটক

নিজস্ব প্রতিবেদক:- তাহিরপুরের খবর
সুনামগঞ্জে মাদক বিরোধী ঐক্য পরিষদ ও স্থানীয় সচেতন জনতার সহায়তায় শহরের চিহ্নিত শীর্ষ মাদক কারবারি এবং ইয়াবা-হেরোইন ডিলার সেলিমকে আটক করেছে পুলিশ। আটকের পর তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যোগাযোগে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক সেলিম দীর্ঘ দিন ধরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনের মতো মারাত্মক মাদক সরবরাহ ও বিকিকিনি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। সেলিমকে শহরের অন্যতম শীর্ষ মাদক ডিলার হিসেবে চিহ্নিত করেছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে তার এসব অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার সাধারণ মানুষ।

ঘটনার দিন, তার মাদক বিক্রির খবর পেয়ে স্থানীয় সাহসী জনতা ও ‘মাদক বিরোধী ঐক্য পরিষদ’-এর সদস্যরা তাকে হাতেনাতে ঘিরে ফেলে। পরে তার হেফাজতে থাকা ইয়াবা, হেরোইন, ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইলসহ তাকে আটকে রাখা হয়।

পরবর্তীতে জনতা দ্রুত বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং জব্দকৃত আলামত নিজেদের হেফাজতে নেয়।

সুনামগঞ্জে সাধারণ জনতার এমন প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি সহায়তা করার ঘটনাকে মাদক নির্মূলে এক বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সুশীল সমাজ। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি নেমে এসেছে। একই সাথে সেলিমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment