স্টাফ রিপোর্টার,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট ফকরুউদ্দিন আহমেদ জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক।
সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে হবিগঞ্জে এনসিপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামী দিনের রাজনীতিতে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছিত তরফদার মিটু, যুগ্ম আহ্বায়ক সামির আহমেদ রহমত, আনোয়ার হোসেন, আমিনুল হক, মুরাদ আহমেদ, সাজিজুর রহমান, মোঃ আব্দুল মালেক, মোঃ ফেরদৌস, যুগ্ম সদস্য সচিব মীর দুলাল, জীবন আহমেদ লিটন, মোঃ সিরাজুল ইসলাম, এম.এ. শহীদ, হাফেজ মাওলানা বজলুর রহমান, মোঃ হিফজুর রহমান আল রাফি, মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া মাস্টার, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, জেলা এনসিপি সদস্য আবুল কালাম মোঃ নাছিম, মোঃ ছোয়াব খান, তোফায়েল আহমেদ, সীতারাম চৌহান, সাবানা বেগম, বশির আহমেদ চৌধুরী, মোঃ মাহমুদ আলী জুয়েল, সাজ্জাদ হোসেন ও জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নুরে আলম চৌধুরী।
সভা শেষে নেতৃবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।






