লোড হচ্ছে...
বিমান বাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ - Daily Crime Report

বিমান বাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

July 26, 2026 12:28 PM

২৬ জুলাই ২০২৬ (রবিবার), নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য যে, সম্মানিত নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এসময়, তিনি গার্ড অব অনার পরিদর্শন করতঃ সালাম গ্রহণ করেন। পরবর্তীতে, নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময়, বিমান বাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment