বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন।।
জেলা প্রতিনিধি হবিগঞ্জ
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’- এই স্লোগানকে সামনে রেখে অদ্য ২৬ জুলাই ২০২৬, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নিমতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মাধ্যমে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ও হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য,আলহাজ্ব জি কে গউছ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ মহোদয় এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ হবিগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করি। বাংলাদেশ পুলিশ পরিবেশ রক্ষায় জনগণের পাশে আছে, আগামীতেও থাকবে।










