আবারও জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মান পেলেন রতন শেখ পিপিএম
আজ ১৮ আগষ্ট সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে জুলাই/২০২৬ মাসের থানা ভিত্তিক সার্বিক কার্যক্রম মূল্যায়নে জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা।
আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য এবং মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার।
শ্রেষ্ঠত্বের এই পুরস্কার গ্রহণ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম।
এই কাজে যারা সহায়তা করছেন সবাইকে উৎসর্গ করা হলো এই পুরস্কারটি।









