চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আজ ২৬ জুলাই ২০২৬ বেলা ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এসময় তিনি বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য, মোঃ মোস্তাফিজুর রহমান গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেন। সম্প্রতি তিনি জেলা পুলিশ, নড়াইল-এ বদলিজনিত আদেশপ্রাপ্ত হন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।










