লোড হচ্ছে...
চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন: - Daily Crime Report

চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন:

July 26, 2026 12:31 AM

২৫ জুলাই সকাল ১১ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদানকারী ব্রিগেডিয়ার জেনারেল জনাব উমর রাশেদ মুনির, পরিচালক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর পুলিশ কমিশনার ভিত্তিপ্রস্তর উন্মোচন, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি যানজটমুক্ত সিলেট নগরী গড়ে তুলতে এই ট্রাফিক পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চৌহাট্টা সিলেট মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্ট। নতুন ট্রাফিক পুলিশ বক্স চালুর ফলে এ এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্মপরিবেশ ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত হবে।

তিনি নতুন এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সহযোগিতা ও অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment