লোড হচ্ছে...
তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক চট্টগ্রাম বিভাগে বদলি। - Daily Crime Report

তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক চট্টগ্রাম বিভাগে বদলি।

July 26, 2026 4:03 PM

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিককে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে।

২৬ জুলাই ২০২৬ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিভিন্ন বিভাগে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক (পরিচিতি নম্বর-১৮২৮২) কে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে ফেঞ্চুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার (পরিচিতি নম্বর-১৮৩১৩) কেও চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাদের পদায়নের পর নিজ নিজ কর্মক্ষেত্রে The Code of Criminal Procedure, 1898-এর Section 144 অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে তাহিরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment