মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ)
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে ৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা কৃষি অফিসার আরিফিন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ,উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এমদাদুল রহমান, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ ও হারুন মিয়া,নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, “কন্যা শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে রোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শেষ হয়।
নবীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্ঠিত
October 12, 2026 8:27 AM








