আজ ২৬ ই জুলাই) রবিবার পিরোজপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) বার্ষিক পরিদর্শন করেন, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সুপার, পিরোজপুর । এ সময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ পিরোজপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স ।










