লোড হচ্ছে...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা আবু হানিফের শুভেচ্ছা - Daily Crime Report

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা আবু হানিফের শুভেচ্ছা

August 31, 2026 10:58 PM

গোয়াইনঘাট প্রতিনিধি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আবু হানিফ।

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করেন। মোঃ আবু হানিফ এর পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment