লোড হচ্ছে...
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - Daily Crime Report

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

August 18, 2026 12:29 PM

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ১৮ আগস্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, সাইবার অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনাসহ অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment