লোড হচ্ছে...
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। - Daily Crime Report

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

September 2, 2026 1:49 PM

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আজ ২ সেপ্টেম্বর দুপুরে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক হিসেবে স্মৃতিচারণ করে বলেন, এক সময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসক ও আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজ বিশাল অবদান রেখেছে।

ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে দেশের জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানায়।

মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজের অতীতের গৌরবময় ঐতিহ্য ও উৎকর্ষ ফিরিয়ে আনার জন্য কলেজের ছাত্র-শিক্ষক ও সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির সচিববৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment