লোড হচ্ছে...
মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত। - Daily Crime Report

মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত।

August 5, 2026 11:38 AM

আজ ০৫ জুলাই ২০২৬ বুধবার সকাল ১১.০০ ঘটিকার সময় জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ এর আয়োজনে সম্মানিত জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফী এর সভাপতিত্বে কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম, প্রশাসক জেলা পরিষদ, একেএম ইরাদত ও সিভিল সার্জন মুন্সীগঞ্জ ।

আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারবর্গকে শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় বক্তাগণ জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক, জবাবদিহিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। সকল শহীদদের আদর্শকে ধারণ করে ঐক্য, ন্যায়বিচার ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার কথা তুলে ধরেন। পরিশেষে জুলাইযোদ্ধা পরিবার এবং গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment