লোড হচ্ছে...
রাজশাহী জেলার বাগমারা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।

রাজশাহী জেলার বাগমারা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।

July 20, 2026 11:59 AM

আজ ২০ জুলাই (সোমবার) রাজশাহী জেলার বাগমারা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ ।

পরিদর্শনকালে ডিআইজি বাগমারা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং থানার সকল গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পরিদর্শন করেন। পর্যালোচনা শেষে তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) হেলেনা আকতার, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমানসহ বাগমারা থানার অন্যান্য অফিসার ও ফোসবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 1 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment