রাজশাহী প্রতিনিধি।
শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়্যালিটি শো আয়োজনের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর সাথে শাহীন শিক্ষা পরিবারের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ।

২৮ জুলাই দুপুরে শাহীন স্কুল রাজশাহী শাখার নির্বাহী পরিচালক শাহেদ হাসান ও পরিচালক, জনাব হাবিবুর রহমান হাবিবসহ শাহীন শিক্ষা পরিবারের প্রতিনিধিগণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তারা শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টিভি রিয়্যালিটি শো আয়োজনের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা কামনা করেন। এ সময় শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে কমিশনার মহোদয়ের নিকট একটি স্যুভেনির হস্তান্তর করা হয়।
পুলিশ কমিশনার তাদের এরকম সুন্দর একটি উদ্যোগকে স্বাগত জানান এবং অনুষ্ঠান চলাকালীন পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।




