লোড হচ্ছে...
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - Daily Crime Report

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

August 2, 2026 8:36 PM

০২ আগস্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান ও শাহীন আলী-এর বিদায় উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম ।

দিনাজপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে জনাব মোঃ মেহেদী হাসান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এ এবং শাহীন আলী গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার এর বিদায়ী কর্মকর্তাদ্বয়ের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

বিদায়ী কর্মকর্তাগণ দিনাজপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment