লোড হচ্ছে...
সুনামগঞ্জ সদর মডেল থানা দি-বার্ষিক পরিদর্শন করলেন,ড. জিল্লুর রহমান। - Daily Crime Report

সুনামগঞ্জ সদর মডেল থানা দি-বার্ষিক পরিদর্শন করলেন,ড. জিল্লুর রহমান।

July 22, 2026 12:47 PM

(মঙ্গলবার) ২১ জুলাই সুনামগঞ্জ জেলায় দি-বার্ষিক পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান । এ সময় রেঞ্জ ডিআইজি সুনামগঞ্জ এসে পৌছালে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে তিনি প্রথমে সুনামগঞ্জ সদর থানা ও পরবর্তীতে সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় থানা ও সার্কেল অফিসের প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার, সেবার মান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে ডিআইজি মহোদয়কে অবহিত করেন।

পরিদর্শন শেষে ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment