লোড হচ্ছে...
হবিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল - Daily Crime Report

হবিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

August 22, 2026 3:51 PM

হবিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

আজ (শনিবার) হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি।

প্রতিমন্ত্রী বলেন, হবিগঞ্জ ও সিলেটের মানুষের ক্রীড়াপ্রেম সারা দেশের জন্য অনুকরণীয়। দর্শকদের সুবিধার্থে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের নতুন গ্যালারি, ড্রেসিং রুমসহ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ নিশ্চিত হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

ফাইনালে বানিয়াচং ফুটবল একাদশ ১-০ গোলে নুনু ফুটবল একাডেমি তাজপুর , সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে এমপি ডা. সাখাওয়াত হোসেন জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ ক্রীড়া সংগঠক ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

খেলার মাঠেই গড়ে উঠবে সুস্থ, মাদকমুক্ত ও সম্ভাবনাময় প্রজন্ম।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment