লোড হচ্ছে...
হাদারপার বাজারে গরু-মহিষের ক্রয়-বিক্রয় ৬ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা। - Daily Crime Report

হাদারপার বাজারে গরু-মহিষের ক্রয়-বিক্রয় ৬ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা।

July 23, 2026 12:18 PM

নিজস্ব প্রতিবেদক:সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী হাদারপার বাজারের গরুর হাটে আগামী ৬ সপ্তাহের জন্য গরু ও মহিষের ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ দুপুরে হাদারপার বাজারে উপস্থিত হয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন এ নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, আদালতের রায় না আসা পর্যন্ত, অর্থাৎ আগামী ৬ সপ্তাহ কোনো ব্যক্তি হাদারপার বাজারে গরু বা মহিষের ক্রয়-বিক্রয় করতে পারবেন না। আদালতের নির্দেশনা বাস্তবায়নের স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এ সময় উপজেলা ভূমি অফিসের তোয়াকুল ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশ অমান্য করে কেউ গরু বা মহিষের ক্রয়-বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আদালতের রায় না আসা পর্যন্ত এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ঘোষণার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment